শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে যশোরের বাঘারপাড়া উপজেলার জয়রামপুর পূর্বপাড়া জামে মসজিদের সামনে পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে এক পক্ষের হলেন মৃত জলিল সরদারের তিন ছেলে জামাল সরদার (৪৮), জুয়েল সরদার (৪২) এবং জালাল সরদার (৫০)। অন্য পক্ষের আহতরা হলেন আব্দুল মান্নান সরদারের তিন ছেলে ইকরামুজ্জামান (৩৩), মাজহারুল (২৯) এবং পরান (২১)।
পূর্ব শত্রুতা থেকে সৃষ্ট এই সংঘর্ষের সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি এবং মারামারির ঘটনা ঘটে। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে সবার অবস্থা আশঙ্কামুক্ত।
০৩:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম:
যশোরে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৬
যশোরে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৬
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৪:৪৯:২১ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
- ৫৫৭
সর্বাধিক পঠিত



























