১০:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ সাড়ে ৪ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ৫০৬

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৩ আগস্ট) দিনব্যাপী যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বিভিন্ন টহল দল সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, ব্যাটালিয়নের অধীন পাঁচপীরতলা ও বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের টহল দল সীমান্তের বিভিন্ন এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়।

অভিযানে ভারতীয় ৩ কেজি গাঁজা, ২৪টি শাড়ি, ৪টি থ্রি-পিস, ৩টি কম্বল, ১২ কেজি ফুসকা, ২৯০টি চকলেট এবং ৬২৮টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।

জব্দ করা এসব মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যের আনুমানিক মূল্য ৪ লাখ ৩৪ হাজার ৯০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান চক্রের বিরুদ্ধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ সাড়ে ৪ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ সাড়ে ৪ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

আপডেট: ১০:০৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬