১১:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে সাবেক শিক্ষকসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ৫০৬

রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় একটি তালাবদ্ধ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষকসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে বাড়িটির তালা ভেঙে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ভোলা (৫০), মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) এবং ছোট ছেলে প্রীয়ম চক্রবর্তী (১২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে বাড়িটি ভেতর থেকে তালাবদ্ধ অবস্থায় ছিল। শনিবার রাতে বিষয়টি স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হলে তারা পুলিশকে খবর দেন। পরে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।

এ সময় বাড়ির বিভিন্ন স্থান থেকে পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করা হয়। তবে কীভাবে বা কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের জানান, অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলের মরদেহ বাড়ির ছাদ থেকে উদ্ধার করা হয়েছে। তার স্ত্রী ও মেয়ের মরদেহ পাওয়া যায় তিনতলায় ওঠার সিঁড়িতে। আর ছোট ছেলে প্রীয়ম চক্রবর্তীর মরদেহ খাটের নিচ থেকে উদ্ধার করা হয়।

ঘটনাটি জানাজানি হওয়ার পর পুরো মাছুয়াপাড়া এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। চারজনের মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহগুলোর ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছে পুলিশ। তদন্ত শেষে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।

সর্বাধিক পঠিত

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ সাড়ে ৪ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে সাবেক শিক্ষকসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

আপডেট: ১১:১৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬