১২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
দুদকের রেড অ্যালার্ট: শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়কে দেশে ফেরাতে উদ্যোগ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৫৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৬২

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে রেড অ্যালার্ট জারি করেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্লট জালিয়াতি মামলার তদন্ত কর্মকর্তা এ সংক্রান্ত চিঠি প্রেরণ করেন।

চিঠিতে বলা হয়, তারা বর্তমানে বিদেশে অবস্থান করছেন। ন্যায়বিচারের স্বার্থে আদালত তাদের অবস্থান শনাক্ত করে দেশে ফিরিয়ে আনার জন্য ওয়ারেন্ট জারি করেছে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও স্বজনদের বিরুদ্ধে দায়ের হওয়া তিন মামলার তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ বৃহস্পতিবার ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে অনুষ্ঠিত হয়। এদিন মামলার জব্দতালিকার ৪৪টি নথি নিয়ে সাক্ষ্য দেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে, চাঁদাবাজি, মনোনয়ন বাণিজ্য ও দলীয় ফান্ড আত্মসাৎসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। গত ২০ মার্চ থেকে তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে সংস্থাটি।

সর্বাধিক পঠিত

যশোরে জমি সংক্রান্ত বিরোধে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন:

দুদকের রেড অ্যালার্ট: শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়কে দেশে ফেরাতে উদ্যোগ

দুদকের রেড অ্যালার্ট: শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়কে দেশে ফেরাতে উদ্যোগ

আপডেট: ০৪:৫৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫