০৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
যশোরে চাচড়ায় ধারালো অস্ত্র দিয়ে হামলা, ব্যক্তি রক্তাক্ত জখম

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৫০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৬৪

য়শোরে এক ব্যক্তি রক্তাক্ত জখম হয়েছেন। আহত ব্যক্তি চাচড়া ভাতুড়িয়া গ্রামের মৃত ওয়াদুদ বিশ্বাসের ছেলে মো. মতিয়ার রহমান (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত প্রায় ১১:২৫ মিনিটে মতিয়ার রহমান মোটরসাইকেল যোগে চাচড়া মোড় থেকে মধ্যপাড়া যাওয়ার পথে মধ্যপাড়া জামে মসজিদের সামনে পৌঁছালে অজ্ঞাত দুইজন ব্যক্তি তার মোটরসাইকেলের গতিরোধ করেন। এরপর তারা পিছন থেকে ধারালো চাপাতি বা দা দিয়ে কোমরের নিচে আঘাত করে তাকে রক্তাক্ত জখম করেন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে মতিয়ার রহমান হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

সর্বাধিক পঠিত

শার্শায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা, আধুনিক চাষাবাদে কৃষকদের গুরুত্বারোপ

যশোরে চাচড়ায় ধারালো অস্ত্র দিয়ে হামলা, ব্যক্তি রক্তাক্ত জখম

যশোরে চাচড়ায় ধারালো অস্ত্র দিয়ে হামলা, ব্যক্তি রক্তাক্ত জখম

আপডেট: ০৬:৫০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫