০৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

শার্শার রুদ্রপুর সীমান্তে ৭০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৩২:৫২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ৫০৪

যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭০ বোতল ভারতীয় নেশাজাতীয় ফেন্সিডিলসহ মো. মিলন হোসেন (৩৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক মিলন হোসেন শার্শা উপজেলার অগ্রভূলাট গ্রামের মৃত নূর উদ্দিনের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (১০ আগস্ট ২০২৬) দুপুর ২টার দিকে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীন রুদ্রপুর বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সন্দেহজনকভাবে চলাচল করা মিলন হোসেনকে আটক করে তার কাছ থেকে ৭০ বোতল ভারতীয় অবৈধ নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের মাদক ও চোরাচালান বন্ধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।

সর্বাধিক পঠিত

শার্শার রুদ্রপুর সীমান্তে ৭০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

শার্শার রুদ্রপুর সীমান্তে ৭০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

আপডেট: ০৬:৩২:৫২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬