যশোর শহরের আরবপুর রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে শিলা রানী দে (৪২) নামে এক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন।
সোমবার (১০ আগস্ট ২০২৬) ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিলা রানী দে যশোর কোতোয়ালি থানার সিটি কলেজপাড়া এলাকার (১ নম্বর ওয়ার্ড) মৃত সুবত কুমার দের মেয়ে।
স্থানীয় ও রেল পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ভোরে শিলা রানী দে আরবপুর রেলক্রসিং পার হচ্ছিলেন। এ সময় একটি ট্রেনের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে মরদেহটি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
দুর্ঘটনার বিষয়ে রেল পুলিশ আইনগত প্রক্রিয়া গ্রহণ করছে বলে জানা গেছে।




















