যশোরের বেনাপোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা। সোমবার (১০ আগস্ট) দিনব্যাপী এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গণসংযোগ কর্মসূচিতে বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি মো. শাহাবুদ্দিন, সহসভাপতি শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম ও বিএনপি নেতা আজগর আলী উপস্থিত ছিলেন।
এ ছাড়া বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য মফিজুর রহমান, সদস্য হযরত আলী, যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল, তুহিন হোসেন, আতিকুর জামান সনি, সদস্য মহাসিন আলম ও যুব নেতা মনির হোসেনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে নেতাকর্মীরা স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং দলের বিভিন্ন কর্মসূচি ও রাজনৈতিক অবস্থান তুলে ধরেন। এ সময় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
বিএনপি নেতারা বলেন, তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে নিয়মিত গণসংযোগ ও জনসম্পৃক্ততা বাড়ানো হচ্ছে। জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তাদের সমস্যা ও প্রত্যাশার কথা জানার পাশাপাশি দলীয় কর্মসূচি সম্পর্কে অবহিত করা হচ্ছে।




















