০১:২৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

বেনাপোলে পুলিশের অভিযানে ৯৭ বোতল উইনসিরেক্সসহ মাদক কারবারি আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ৫০৩

যশোরের বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় পশ্চিমপাড়া এলাকায় ভোররাতে অভিযান চালিয়ে ৯৭ বোতল উইনসিরেক্স কফ সিরাপসহ মো. সুজন মোড়ল (৩১) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, উদ্ধার করা সিরাপগুলো কোডিনযুক্ত এবং এর আনুমানিক অবৈধ বাজারমূল্য ৯৭ হাজার টাকা।

রোববার (১০ আগস্ট) ভোর ৪টা ৫০ মিনিটের দিকে ভবেরবেড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার এএসআই (নিঃ) মো. সবুজ আলীসহ পুলিশের একটি দল ভবেরবেড় গ্রামের মো. আওয়াল (৪৫)-এর বাড়ির গেটের সামনে পাকা সড়কে অভিযান চালায়। এ সময় ভবেরবেড় পশ্চিমপাড়া এলাকার মৃত শফি মোড়লের ছেলে সুজন মোড়লকে আটক করা হয়।

পরে তার কাছে থাকা একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগে তল্লাশি চালিয়ে ৯৭ বোতল WINCEREX COUGH SYRUP উদ্ধার করা হয়। প্রতিটি বোতল ১০০ মিলিলিটার হিসেবে মোট ৯ হাজার ৭০০ মিলিলিটার সিরাপ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, উদ্ধার করা প্রতিটি বোতলের গায়ে ‘Codeine Phosphate & Tripolidine Hydrochloride Syrup – WINCEREX COUGH SYRUP 100ml’ লেখা ছিল।

এ ছাড়া আটক ব্যক্তির পরিহিত লুঙ্গির ডান কোঁচড় থেকে একটি VIVO 1920 মডেলের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পুলিশের হিসাবে ফোনটির আনুমানিক মূল্য ২০ হাজার টাকা।

বেনাপোল পোর্ট থানার ওসি আরশাফ আলী বলেন, বেনাপোল পোর্ট এলাকায় কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম, মাদক ব্যবসা বা অপরাধমূলক কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না। সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে।

পুলিশ জানায়, উদ্ধার করা মাদক ও মোবাইল ফোন আলামত হিসেবে সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনায় আটক সুজন মোড়লের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এদিকে সীমান্তঘেঁষা এলাকায় মাদক চোরাচালান রোধে পুলিশের ধারাবাহিক অভিযানে স্থানীয় মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ভোররাতে ৯৭ বোতল কোডিনযুক্ত কফ সিরাপ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সর্বাধিক পঠিত

এসএসসির ফলে যশোর বোর্ডে ফের অবনতি পাসের হার কমেছে ৭.৪২ শতাংশ; দুই বছরে জিপিএ-৫ কমেছে ৯ হাজার ২৮৩

বেনাপোলে পুলিশের অভিযানে ৯৭ বোতল উইনসিরেক্সসহ মাদক কারবারি আটক

আপডেট: ১২:০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬