১২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

যশোরে নাশকতার অভিযোগে অভিযানে সাবেক ইউপি চেয়ারম্যানসহ আটক ২, পলাতক বিপুলকে ঘিরে তদন্ত জোরদার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৪১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ৫৩৫

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ক্ষণিকা পিকনিক কর্নার এলাকায় একদল যুবকের মিছিলকে কেন্দ্র করে নাশকতার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে একজন সাবেক ইউপি চেয়ারম্যানসহ দুইজনকে আটক করেছে।

আটকরা হলেন বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন এবং যশোর শহরের উপশহর এলাকার মৃত শুকুর শেখের ছেলে ইমরান হোসেন।

পুলিশের দাবি, পলাতক যশোর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল আত্মগোপনে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই মিছিলের বিষয়ে পোস্ট করেছেন। এ ঘটনার পর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা সেখান থেকে ছত্রভঙ্গ হয়ে যায়।

পুলিশ জানায়, আটক দুইজনকে ২০২৫ সালের ২৯ অক্টোবর যশোর শহরের সেন্ট্রাল রোডে আইএনবি মিডিয়ার সামনে আনোয়ার হোসেন বিপুলের ব্যানার তৈরির ঘটনায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, পলাতক আনোয়ার হোসেন বিপুলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। তিনি আত্মগোপনে থেকে যশোরের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডে উসকানি দেওয়ার অভিযোগে নজরদারিতে রয়েছেন। সর্বশেষ মিছিলের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তবে আনোয়ার হোসেন বিপুল বা তাঁর আইনজীবীর পক্ষ থেকে এ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

সর্বাধিক পঠিত

যশোরে ৫০ পিস ইয়াবা উদ্ধারের মামলায় ব্যবসায়ীর ২ বছরের কারাদণ্ড

যশোরে নাশকতার অভিযোগে অভিযানে সাবেক ইউপি চেয়ারম্যানসহ আটক ২, পলাতক বিপুলকে ঘিরে তদন্ত জোরদার

আপডেট: ০৯:৪১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬