০৮:১৫ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

বেনাপোলে বিজিবি-র‌্যাবের যৌথ অভিযান: ১৮২ বোতল ভারতীয় সিরাপসহ আটক ৩

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৪৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৫৩১

বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে বেনাপোল পোর্ট থানার দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন—বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মৃত মসিউর রহমানের ছেলে বাপ্পা হোসেন (৩১), মৃত বজলুর রহমানের ছেলে বাবুল হোসেন (৫৫) এবং একই গ্রামের শাহিন (৩০)।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় চোরাচালানি পণ্য ও মাদক পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত টহল তৎপরতা জোরদার রয়েছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি ও র‌্যাব সমন্বিতভাবে দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ১৮২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে।

বিজিবির এই কর্মকর্তা আরও বলেন, দেশের সীমান্ত দিয়ে যেকোনো ধরনের মাদক ও চোরাচালান বন্ধে বিজিবির কঠোর অভিযান অব্যাহত থাকবে।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

সর্বাধিক পঠিত

মাত্র ৫ লাখে অস্ট্রেলিয়া’—সামাজিক মাধ্যমে ভিসার প্রলোভন, প্রতারণার অভিযোগ

বেনাপোলে বিজিবি-র‌্যাবের যৌথ অভিযান: ১৮২ বোতল ভারতীয় সিরাপসহ আটক ৩

আপডেট: ০৯:৪৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬