০২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

যশোরে প্রকাশ্যে ছিনতাইয়ের চেষ্টা, চাকুসহ যুবক আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৪৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৫৪১

যশোর শহরের দড়াটানা এলাকায় প্রকাশ্যে ছিনতাইয়ের চেষ্টা করতে গিয়ে হাসিব (যুবক) নামে এক যুবককে ধারালো চাকুসহ আটক করেছে স্থানীয়রা। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) রাত ১০টার দিকে দড়াটানা মোড়সংলগ্ন ভৈরব পার্কের পাশে এ ঘটনা ঘটে।

আটক হাসিব যশোর শহরের বেজপাড়া তালতলা এলাকার বাসিন্দা ইলিয়াসের ছেলে। এ ঘটনায় তার এক সহযোগী পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে হাসিব ও তার এক সহযোগী দড়াটানা মোড়সংলগ্ন ভৈরব পার্কের পাশের মাঠে নোয়াখালীর এক মাঠা ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের চেষ্টা করেন। এ সময় তারা ওই ব্যবসায়ীর গলায় চাকু ঠেকিয়ে টাকা নেওয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি আশপাশের লোকজনের নজরে এলে তারা দুই যুবককে ধাওয়া দেন।

একপর্যায়ে ধাওয়া এড়াতে হাসিব ধারালো চাকু হাতে নিয়ে ভৈরব নদীতে ঝাঁপ দেন। তবে স্থানীয় যুবকদের তৎপরতায় তাকে নদী থেকে আটক করা সম্ভব হয়। পরে তার কাছ থেকে একটি ধারালো চাকু উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শী বেজপাড়া এলাকার বাসিন্দা তানভীর ইসলাম বলেন, পালানোর জন্য হাসিব চাকু হাতে ভৈরব নদীতে ঝাঁপ দিয়েছিলেন। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। এ সময় তার সঙ্গে থাকা অন্য যুবকটি পালিয়ে যায়।

তিনি আরও বলেন, পালিয়ে যাওয়া ব্যক্তিকে ধরতে গিয়ে স্থানীয়রা ভুলবশত আরেকজনকে আটক করায় কিছুক্ষণ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করা হয়।

পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবু বক্কার বলেন, দড়াটানা ভৈরব পার্কের পাশে নোয়াখালীর এক মাঠা বিক্রেতার গলায় চাকু ঠেকিয়ে দুই যুবক টাকা ছিনতাইয়ের চেষ্টা করছিলেন। ঠিক এ সময় আশপাশের লোকজন ছুটে এসে তাদের ধাওয়া করেন। হাসিব পালানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে ধারালো চাকুসহ হেফাজতে নেয়।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল বলেন, আটক হাসিব বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বাধিক পঠিত

যশোরে ৫০ পিস ইয়াবা উদ্ধারের মামলায় ব্যবসায়ীর ২ বছরের কারাদণ্ড

যশোরে প্রকাশ্যে ছিনতাইয়ের চেষ্টা, চাকুসহ যুবক আটক

আপডেট: ০৯:৪৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬