০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

আড়াই বছর ভারতীয় কারাগারে থাকার পর বিশেষ ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৪১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ৫০৭

বেনাপোল (যশোর) প্রতিনিধি:

দালাল চক্রের প্রলোভনে পড়ে অবৈধভাবে ভারতে গিয়ে দীর্ঘ আড়াই বছর কারাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে পাঁচ বাংলাদেশি নারী দেশে ফিরেছেন। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় ভারতের ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।

হস্তান্তরের সময় নোম্যান্সল্যান্ডে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ভারতীয় ইমিগ্রেশন পুলিশ এবং বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেরত আসা নারীরা হলেন— বাগেরহাট জেলার সামসুল হকের মেয়ে শিমু আক্তার (২৬)শারমিন খাতুন (৩০), টাঙ্গাইল জেলার মো. বাদশাহ মিয়ার মেয়ে পাপিয়া বাদশা (২৪), যশোর জেলার সিদ্দিক মিয়ার মেয়ে লাভলী খাতুন (২৫) এবং নড়াইল জেলার দুলাল মোল্লার মেয়ে রোজিনা খাতুন (২৩)

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানান, দালালদের প্রলোভনে পড়ে তারা পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে যাওয়ার পর ভারতীয় পুলিশের হাতে আটক হন এবং প্রায় আড়াই বছর কারাগারে ছিলেন। পরে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে বিশেষ ট্রাভেল পারমিট ইস্যুর মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ারের এরিয়া কো-অর্ডিনেটর মুহিত চৌধুরী জানান, ফেরত আসা পাঁচ নারীকে আপাতত যশোরে সংস্থাটির শেল্টার হোমে রাখা হবে। পরবর্তীতে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দালালদের মিথ্যা আশ্বাসে বিদেশে অবৈধভাবে যাওয়ার ঝুঁকি অত্যন্ত ভয়াবহ। এ ধরনের প্রতারণা থেকে সচেতন থাকার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।

সর্বাধিক পঠিত

আড়াই বছর ভারতীয় কারাগারে থাকার পর বিশেষ ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী

আড়াই বছর ভারতীয় কারাগারে থাকার পর বিশেষ ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী

আপডেট: ০৯:৪১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬