০৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

শার্শার রুদ্রপুর সীমান্তে বিজিবির অভিযান, ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৪৮:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ৫১৩

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম দীর্ঘদিন ধরে জোরদার করা হয়েছে।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় সোমবার (২৮ জুলাই) সকালে রুদ্রপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পরিত্যক্ত অবস্থায় ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়। তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবির অধিনায়ক আরও জানান, উদ্ধারকৃত নেশাজাতীয় সিরাপ জব্দ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র এবং অন্যান্য চোরাচালান পণ্য প্রবেশ ও পাচার রোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

সর্বাধিক পঠিত

আড়াই বছর ভারতীয় কারাগারে থাকার পর বিশেষ ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী

শার্শার রুদ্রপুর সীমান্তে বিজিবির অভিযান, ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

আপডেট: ১১:৪৮:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬