১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

লোহাগড়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলো স্ত্রী

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৫০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ৫০৬

নড়াইলের লোহাগড়া পৌরসভা এলাকায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে পৌরসভার গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত স্বামী রুবেল শেখ (২৮) বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ অনুযায়ী, রুবেল শেখ যশোর জেলার ধলগ্রামের শহিদ শেখের ছেলে। তিনি পেশায় ভাঙারি ব্যবসায়ী এবং স্ত্রী আদরী বেগমকে (২০) নিয়ে শ্বশুরবাড়ি এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। আদরী বেগম গোপীনাথপুর গ্রামের বাদল শেখের মেয়ে।

ভুক্তভোগী রুবেল শেখ জানান, পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তাদের দাম্পত্য জীবনে বিরোধ চলছিল। মঙ্গলবার ভোরে তিনি ঘুমিয়ে থাকা অবস্থায় তার স্ত্রী বুকের ওপর বসে ধারালো ব্লেড বা অনুরূপ কোনো বস্তু দিয়ে তার পুরুষাঙ্গে আঘাত করেন। তার চিৎকারে স্বজন ও স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগে তার ক্ষতস্থানে আটটি সেলাই দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় রুবেল শেখ স্ত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আদরী বেগমকে আটক করে। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে থাকায় এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

সর্বাধিক পঠিত

আড়াই বছর ভারতীয় কারাগারে থাকার পর বিশেষ ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী

লোহাগড়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলো স্ত্রী

আপডেট: ০৭:৫০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬