০৬:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি: সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর সম্পৃক্ততার অভিযোগ, তদন্তে হাইকোর্টের নির্দেশ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫০:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ৫৪২

ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির ঘটনায় সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু ও তার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান জেএমসি বিল্ডার্সের বিরুদ্ধে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। এ বিষয়ে বাংলাদেশ ফাইন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রতিবেদন পর্যালোচনা করে ঘটনার অনুসন্ধান ও তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

শনিবার হাইকোর্ট-সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এস আলম গ্রুপ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হিসেবে পরিচিত জেএমসি বিল্ডার্সের শেয়ারের মালিকানা মো. সাহাবুদ্দিন চুপ্পুর নামে ছিল বলে অভিযোগ করা হয়েছে। একই প্রতিষ্ঠানের অন্যতম মালিক ও প্রতিনিধি হিসেবে তিনি জালিয়াতির মাধ্যমে ইসলামী ব্যাংকের শেয়ার কেনার প্রক্রিয়ায় যুক্ত ছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, ওই শেয়ার কেনার অর্থ এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে নেওয়া হয়। জেএমসি বিল্ডার্সের প্রতিনিধি হিসেবে সাহাবুদ্দিন চুপ্পু ইসলামী ব্যাংকের পরিচালক এবং পরবর্তীতে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ওই সময়ে ব্যাংক থেকে বিপুল অর্থ আত্মসাতের ঘটনাও তদন্তে উঠে এসেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

বিএফআইইউর তদন্ত প্রতিবেদনে সাহাবুদ্দিন চুপ্পুসহ সংশ্লিষ্ট কোম্পানির কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে। এ প্রতিবেদনের ভিত্তিতে পুরো ঘটনার তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এর আগে, ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির অভিযোগে ২০২৫ সালে দায়ের করা একটি মামলার তদন্তের নির্দেশও দুদককে দিয়েছিলেন ঢাকার একটি আদালত

সর্বাধিক পঠিত

যশোরে ৫০ পিস ইয়াবা উদ্ধারের মামলায় ব্যবসায়ীর ২ বছরের কারাদণ্ড

ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি: সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর সম্পৃক্ততার অভিযোগ, তদন্তে হাইকোর্টের নির্দেশ

আপডেট: ০৯:৫০:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬