বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি এবং যশোর-১ ও যশোর-২ আসনের দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য (এমপি-৩১৪) সাবিরা নাজমুল অসুস্থতাজনিত কারণে নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (২০ জুলাই) তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন শার্শা ও বেনাপোল বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, পুটখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের খান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রাহানুজ্জামান দীপু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সবুজ হোসেন, বেনাপোল পৌর কৃষক দলের সভাপতি জসীমউদ্দীন, সাধারণ সম্পাদক জামাল হোসেন, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুন্নি ইসলাম, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর, বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ এবং সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ সাবিরা নাজমুলের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবগত হন। পাশাপাশি তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এ সময় শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন বলেন, “সাবিরা নাজমুল আপা আমাদের দলের একজন নিবেদিতপ্রাণ নেতা। মহান আল্লাহর কাছে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও জনগণের পাশে দাঁড়িয়ে দেশ ও দলের কল্যাণে পূর্বের মতো কাজ করতে পারেন—এটাই আমাদের সবার আন্তরিক প্রত্যাশা।”
তিনি আরও বলেন, উপস্থিত সকল নেতাকর্মীর পক্ষ থেকে সাবিরা নাজমুল এমপির আশু রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে।




















