১০:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

শার্শায় অনলাইন জুয়ার অভিযোগে নারী আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৩৭:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ৫১০

যশোরের শার্শায় অনলাইন বেটিং ও জুয়াবিরোধী বিশেষ অভিযানে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে রুনা পারভীন নামে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার ইনভেস্টিগেশন সেল। এ সময় তার কাছ থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত বিভিন্ন আইএমইআই নম্বর ও সিম কার্ডসংবলিত দুটি দামি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

রোববার রাতে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল মোড়লপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। রুনা পারভীন ওই গ্রামের নুরুল আমিনের মেয়ে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সাতমাইল এলাকার দেলবার মণ্ডলের বাড়িতে কয়েকজন ব্যক্তি অবৈধ ইলেকট্রনিক ডিভাইস ও ই-ট্রানজেকশনের মাধ্যমে নিষিদ্ধ বিভিন্ন অনলাইন বেটিং সাইট ব্যবহার করে জুয়ার কার্যক্রম পরিচালনা করছেন। এ তথ্যের ভিত্তিতে রোববার রাত সাড়ে ৯টার দিকে জেলা গোয়েন্দা শাখার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই জয়নুল আবেদীনের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়।

অভিযানের সময় অন্যরা পালিয়ে গেলেও রুনা পারভীনকে আটক করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় এসআই জয়নুল আবেদীন বাদী হয়ে শার্শা থানায় মামলা দায়ের করেন। সোমবার দুপুরে রুনা পারভীনকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ জানিয়েছে, পলাতকদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সর্বাধিক পঠিত

যশোরে ১১ বছরের শিশুকে কুপিয়ে জখমের অভিযোগ

শার্শায় অনলাইন জুয়ার অভিযোগে নারী আটক

আপডেট: ০৪:৩৭:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬