০৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

শার্শার কাশিপুর সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ দুইজন আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:০১:১১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ৫৩৮

যশোরের শার্শা উপজেলার কাশিপুর সীমান্ত এলাকায় যৌথ অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬)।

আটককৃতদের মধ্যে একজন হলেন শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের গোপীনাথপুর বটতলা গ্রামের কামাল হোসেনের ছেলে বশির উদ্দিন। অপর আটক ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ও র‍্যাব-৬ সদস্যরা কাশিপুর সীমান্ত এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয় এবং দুইজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা সীমান্ত দিয়ে ভারতীয় নেশাজাতীয় সিরাপ বাংলাদেশে এনে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য পাওয়া গেছে।

উদ্ধার হওয়া নেশাজাতীয় সিরাপের সঠিক সংখ্যা ও বাজারমূল্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পরে তাদের উদ্ধারকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিজিবি ও র‍্যাব জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে

সর্বাধিক পঠিত

যশোরে ৫০ পিস ইয়াবা উদ্ধারের মামলায় ব্যবসায়ীর ২ বছরের কারাদণ্ড

শার্শার কাশিপুর সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ দুইজন আটক

আপডেট: ০৪:০১:১১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬