০৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

শার্শার গোগায় ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৫০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ৫৪৬

যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নে ট্রাক্টর (টলি) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২০ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার গোগা ইউনিয়নের সালামের মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামের জাহাঙ্গীর ভাণ্ডারীর ছেলে মোটরসাইকেল চালক নাহিদ (৪০) এবং বেনাপোল পোর্ট থানার বালুণ্ডা গ্রামের জমাত আলীর ছেলে উষা (৩০)।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকালে তিন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল রুদ্রপুরের দিকে যাচ্ছিল। পথে রুদ্রপুর-গোগা সড়কের রফিকুলের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক্টরের (টলি) সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক নাহিদ ও আরোহী উষা ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনায় গুরুতর আহত অপর আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খবর পেয়ে সকাল ৮টা ৪০ মিনিটের দিকে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীমুল ইসলাম জানান, মরদেহ দুটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত ট্রাক্টর ও এর চালককে শনাক্তের চেষ্টা চলছে।

সর্বাধিক পঠিত

অভয়নগরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, আটক ১

শার্শার গোগায় ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

আপডেট: ১১:৫০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬