০৮:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগ, নারায়ণগঞ্জ থেকে স্বামী গ্রেপ্তার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৪৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ৫০৯

কুড়িগ্রামে যৌতুকের দাবিতে স্ত্রী মাহমুদা খাতুনকে গলা টিপে হত্যার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি ময়নাল হক (৩৫)কে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার (১৮ জুলাই) রাতে র‍্যাব-১৩ রংপুর ও র‍্যাব-১১ নারায়ণগঞ্জের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

রোববার (১৯ জুলাই) দুপুরে র‍্যাব-১৩ রংপুরের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করে। গ্রেপ্তার ময়নাল হক কুড়িগ্রাম সদর উপজেলার পরমালী গ্রামের মৃত রোস্তম মোল্লার ছেলে।

র‍্যাব জানায়, প্রায় আট বছর আগে মাহমুদা খাতুনের সঙ্গে ময়নালের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তাকে বিভিন্ন সময় নির্যাতন করা হতো। গত ১ জুলাই সন্ধ্যায় ময়নাল ও তার পরিবারের সদস্যরা মাহমুদার কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। তিনি বাবার বাড়ি থেকে টাকা আনতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়। একপর্যায়ে ময়নাল তার গলা চেপে ধরলে শ্বাসরোধে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে অভিযোগ।

ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার করতে অভিযুক্তরা মাহমুদার মরদেহ গলায় ওড়না পেঁচিয়ে ঘরের কাঠের ধর্নার সঙ্গে ঝুলিয়ে রাখে বলেও জানায় র‍্যাব।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ২ জুলাই কুড়িগ্রাম সদর থানায় যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামিরা আত্মগোপনে চলে গেলে তাদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করে র‍্যাব।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ভূইগড় এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি ময়নাল হককে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৩ রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, সমাজ থেকে হত্যা, অপহরণ ও ধর্ষণের মতো গুরুতর অপরাধ দমনে র‍্যাবের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

অসুস্থ সাবিরা নাজমুল এমপিকে দেখতে বাসভবনে শার্শা-বেনাপোল বিএনপির নেতারা

যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগ, নারায়ণগঞ্জ থেকে স্বামী গ্রেপ্তার

আপডেট: ০৬:৪৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬