০৮:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

চলন্ত বাসে নারী শ্রমিককে ধর্ষণচেষ্টা, সম্ভ্রম বাঁচাতে লাফ; চালক গ্রেপ্তার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৩৬:১৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ৫১৫

সাভারের আশুলিয়ায় চলন্ত বাসে এক নারী পোশাক শ্রমিককে ধর্ষণচেষ্টার অভিযোগে বাসচালক শিকদার ওরফে রাজু (৩৭)কে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্ভ্রম বাঁচাতে চলন্ত বাস থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন ওই নারী।

পুলিশ জানায়, গত ১২ জুলাই রাতে দিনাজপুর থেকে আসা ওই নারী চন্দ্রা চৌরাস্তা থেকে আশুলিয়াগামী ‘ইতিহাস পরিবহন’-এর একটি বাসে ওঠেন। রাত সাড়ে ১১টার দিকে শ্রীপুর বাসস্ট্যান্ডে অন্য যাত্রীরা নেমে গেলে বাসটি ফাঁকা হয়ে যায়। অভিযোগ রয়েছে, চালক ও হেলপার বাসটি না থামিয়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় নিজেকে রক্ষার জন্য তিনি চলন্ত বাস থেকে লাফ দেন এবং গুরুতর আহত হন।

ভুক্তভোগী পরে অন্য একটি বাসের সহায়তায় আশুলিয়া থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে এক সপ্তাহের গোয়েন্দা নজরদারির পর রোববার ভোরে সাভারের রাজফুলবাড়িয়া এলাকা থেকে অভিযুক্ত চালককে গ্রেপ্তার করা হয়।

আশুলিয়া থানার এসআই মো. আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় মামলা দায়ের করে গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতক হেলপারকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বাধিক পঠিত

অসুস্থ সাবিরা নাজমুল এমপিকে দেখতে বাসভবনে শার্শা-বেনাপোল বিএনপির নেতারা

চলন্ত বাসে নারী শ্রমিককে ধর্ষণচেষ্টা, সম্ভ্রম বাঁচাতে লাফ; চালক গ্রেপ্তার

আপডেট: ০৬:৩৬:১৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬