০৩:০২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

অভয়নগরে পুকুর থেকে চায়নিজ রাইফেলের গুলি ও চার্জার উদ্ধার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৪৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ৫৭৭

যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের একটি পুকুর থেকে চায়নিজ রাইফেলের সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন (চার্জার) উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বুধবার (১০ জুন) বিকেলে উপজেলার সিদ্ধিপাশা (সোনাতলা) গ্রামের মোস্তফা মোল্লার পুকুর থেকে এসব আলামত উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোক্তাদির মোল্লা (৮) ও ওয়াজেদ মোল্লা (১১) নামে দুই শিশু পুকুরে গোসল করতে নেমেছিল। একপর্যায়ে মোক্তাদির পানির নিচে একটি বস্তু অনুভব করলে ডুব দিয়ে সেটি তুলে আনে। পরে পরিবারের সদস্যরা বস্তুটি দেখে অস্ত্রের ম্যাগাজিন ও গুলি বলে সন্দেহ করেন।

খবর পেয়ে সোনাতলা পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকৃত আলামত নিজেদের হেফাজতে নেন। পরে বাসুয়াড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিরস্ত্র) নাসির উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে সাত রাউন্ড চায়নিজ রাইফেলের গুলিসহ একটি ম্যাগাজিন জব্দ করেন।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, উদ্ধার হওয়া গুলি ও ম্যাগাজিনের উৎস এবং কীভাবে সেগুলো পুকুরে এল, তা তদন্ত করে দেখা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে কৌতূহলের পাশাপাশি নিরাপত্তা নিয়ে উদ্বেগও দেখা দিয়েছে।

সর্বাধিক পঠিত

শহিদকে অব্যাহতি, শার্শায় রাজপথে যুবদলের নেতাকর্মীরা

অভয়নগরে পুকুর থেকে চায়নিজ রাইফেলের গুলি ও চার্জার উদ্ধার

আপডেট: ১০:৪৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬