বেনাপোল প্রতিনিধি :
যশোরের বেনাপোলের সাদীপুর খানকা-এ আমির ভান্ডারের ৫০তম মহা বার্ষিক ওরশ শরীফ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে ২০২৬) দিন-রাত ব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ ওরশ সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা থানা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাদীপুর ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল মালেক।
আয়োজক কমিটির সদস্য আলম ফকির জানান, ওরশ শরীফ উপলক্ষে ধর্মীয় আলোচনা, দোয়া মাহফিল, জিকির-আসকার ও তবারক বিতরণ করা হয়। পাশাপাশি জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল ধর্মপ্রাণ মানুষকে এ আয়োজনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়।
দিনব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠানে স্থানীয় ভক্ত-অনুরাগীসহ বিভিন্ন এলাকার শত শত মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।




















