০৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

আসামে পরপর দুই ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশের উত্তরাঞ্চল

ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা-মানকাচার এলাকায় শনিবার পরপর দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাব বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলাতেও অনুভূত হয়েছে বলে জানা গেছে।

অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প পর্যবেক্ষণকারী ওয়েবসাইট Volcano Discovery জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে সংঘটিত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আসামের ধুবরি এলাকার প্রায় ৩৪ কিলোমিটার দূরে।

এর প্রায় ৩৭ মিনিট পর বিকেল ৩টা ১৭ মিনিটে একই অঞ্চলে দ্বিতীয় দফায় আরও একটি ভূমিকম্প আঘাত হানে। দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৬ এবং এর উৎপত্তিস্থল ছিল বোঙ্গাইগাঁও এলাকার প্রায় ৪৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

দুটি ভূমিকম্পের গভীরতা নির্ধারণ করা না গেলেও সেগুলো অগভীর ছিল বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, অগভীর ভূমিকম্প সাধারণত উৎপত্তিস্থল ও আশপাশের এলাকায় বেশি কম্পন সৃষ্টি করে।

এদিকে ভূমিকম্পের কম্পন বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় অনুভূত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শার্শার বসতপুরে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, বাড়ির মাটিতে লাশ গোপনের অভিযোগ

আসামে পরপর দুই ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশের উত্তরাঞ্চল

আপডেট: ০৬:০৩:২৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬