০৫:৫০ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, ফিরবেন ১৮ মে

চিকিৎসকদের পরামর্শে স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (৯ মে) সকাল পৌনে ৮টার দিকে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট (বিজি-২০১) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়।

রাষ্ট্রপতির এ সফরে তার পরিবারের সদস্য, চিকিৎসক দল, স্টাফ নার্স এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা সঙ্গী হয়েছেন।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ডিপ্লোমেটিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রমাদান, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকসহ পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রাষ্ট্রপতির প্রেস উইং সূত্র জানায়, ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কার্ডিয়াক বাইপাস সার্জারি হয়েছিল। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, সেই অস্ত্রোপচারের ফলো-আপ হিসেবে যুক্তরাজ্যের একটি বিশেষায়িত হাসপাতালে তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হবে।

সবকিছু ঠিক থাকলে আগামী ১৮ মে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।

শার্শায় মেয়ের উত্তরপত্র সংশোধনের অভিযোগে যশোরে প্রধান শিক্ষকসহ দুজন কারাগারে

স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, ফিরবেন ১৮ মে

আপডেট: ০২:৫৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬