যশোরের বিরামপুর এলাকায় নয় বছরের এক শিশুকে ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনায় অভিযুক্ত চালক ফিরোজকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ঝিনাইদহ জেলার সদর উপজেলার সুরাট গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শনিবার দুপুরে তাকে যশোর আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা জানান, ঘটনার পর থেকেই ফিরোজ পলাতক ছিলেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই তানিম জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করার পর ঝিনাইদহের সুরাট গ্রামে তার খালার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় পাশের একটি ধানখেতে কাজ করা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফিরোজের মূল বাড়ি বরিশালে হলেও তিনি বিরামপুরে শ্বশুরবাড়িতে থাকতেন।*
গত ২৯ এপ্রিল (বুধবার) দুপুরে বিরামপুর সাইকেল হাট এলাকায় ভুক্তভোগী শিশুটি তার দুই ভাইয়ের সঙ্গে খেলা করছিল। অভিযোগ রয়েছে, ফিরোজ কৌশলে শিশুটিকে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি হলে এলাকা ছেড়ে পালিয়ে যান তিনি।*
ঘটনার পর স্থানীয় একটি প্রভাবশালী মহল ভুক্তভোগী পরিবারকে মামলা না করার জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে বলে জানা গেছে। তবে কোতোয়ালি থানা পুলিশের দ্রুত হস্তক্ষেপে মামলাটি নথিভুক্ত হয়। দীর্ঘ তল্লাশির পর অবশেষে ঘটনার ১০ দিনের মাথায় প্রধান অভিযুক্তকে আইনের আওতায় আনতে সক্ষম হলো পুলিশ।
বর্তমানে অভিযুক্ত ফিরোজকে বিচারিক আদেশে জেলহাজতে পাঠানো হয়েছে এবং মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
০৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬
শিরোনাম:
যশোরে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি ফিরোজ গ্রেফতার
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৩:১১:৪৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
- ৫১০
সর্বাধিক পঠিত




















