জাতীয় নির্বাচন সামনে রেখে পুটখালী ইউনিয়ন বিএনপির জরুরি কর্মী সমাবেশ অনুষ্ঠিত।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি ও দলীয় কার্যক্রম জোরদার করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে বেনাপোলের ০৫ নং পুটখালী ইউনিয়নে এক জরুরি কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, পুটখালীর বারোপোতা মাদ্রাসা মাঠে আয়োজিত এই কর্মী সমাবেশে ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মফিজুর রহমান, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আঃ কাদের মেম্বার।
উপস্থিত ছিলেন:
মোঃ মফিকুল হাসান তৃপ্তি, বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক।খায়রুজ্জামান মধু, সাবেক আহ্বায়ক, শার্শা উপজেলা বিএনপি মোঃ হাসান জহির, সভাপতি, শার্শা উপজেলা বিএনপি আলহাজ্ব নুরুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক, শার্শা উপজেলা বিএনপি
ইমদাদুল হক, যুগ্ম আহ্বায়ক, যশোর জেলা যুবদল ও সদস্য সচিব, শার্শা উপজেলা যুবদল মোঃ মোস্তাফিজ জোহা সেলিম, আহ্বায়ক, শার্শা উপজেলা যুবদল আর উপস্থিত ছিলেন পুটখালী ইউনিয়নের যুবনেতা মোঃ জিয়া বিশ্বাস ।
রাকিবুল হাসান রিপন, আহ্বায়ক, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দল সেলিম হোসেন আশা, সদস্য সচিব, স্বেচ্ছাসেবক দল।
মোঃ শরিফুল ইসলাম চয়ন, আহ্বায়ক, শার্শা উপজেলা ছাত্রদল সবুজ হোসেন খান, সদস্য সচিব, ছাত্রদল।
বক্তব্যে নেতারা বলেন— “আগামী জাতীয় নির্বাচন বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার সময়। গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে প্রতিটি ইউনিয়ন থেকে শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তুলতে হবে।
মোঃ মফিকুল হাসান তৃপ্তি বলেন
এখন সময় ঐক্যবদ্ধ হবার। দলের ভেতরের বিভাজন, অভিমান ও গ্রুপিং ভুলে সব নেতা-কর্মীকে একটি প্ল্যাটফর্মে কাজ করতে হবে। আন্দোলন ও নির্বাচনের জন্য সবাইকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।
এবং নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন গরিব-দুঃখী ও মেহনতি মানুষের পাশে সব সময় পাশে থাকার আহ্বান করেন।



























