০২:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

যশোরে ডিকু বাহিনীর প্রধান আক্তারুজ্জামান ডিকু গ্রেফতার

যশোর শহরের খড়কির ডিকু বাহিনীর প্রধান, চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি আক্তারুজ্জামান ডিকুকে গ্রেফতার করেছে পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির সদস্যরা।

বুধবার (৬ মে) দুপুর ১টার দিকে শহরের কাজীপাড়া আমতলা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এটিএসআই মো. নাসির উদ্দিন জানান, আক্তারুজ্জামান ডিকুর বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) ছিল। সেই ওয়ারেন্টের ভিত্তিতেই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আক্তারুজ্জামান ডিকু দীর্ঘদিন ধরে খড়কি এলাকায় ‘ডিকু বাহিনী’ নামে একটি প্রভাবশালী গ্রুপ পরিচালনা করতেন। অভিযোগ রয়েছে, তিনি ক্ষমতার দাপট দেখিয়ে এলাকায় আধিপত্য বিস্তার ও বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন।

পুলিশ ও স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় তিনি এলাকায় প্রভাবশালী অবস্থান তৈরি করেন এবং একাধিক মামলার আসামি হন। সরকার পরিবর্তনের পর তিনি কিছুদিন আত্মগোপনে থাকলেও তার অনুসারীরা এখনো খড়কি এলাকায় সক্রিয় রয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে চলমান অন্যান্য মামলার বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।

যশোরের বেনাপোল সীমান্তে খড়ের মাঠে দেখা মিলল বিষধর রাসেল ভাইপার, এলাকায় সতর্কতা জারি

যশোরে ডিকু বাহিনীর প্রধান আক্তারুজ্জামান ডিকু গ্রেফতার

আপডেট: ০১:৫৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬