০২:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডে নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহ ৯ মে ঢাকায় পৌঁছাবে

যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি (২৭)-এর মরদেহ আগামী ৯ মে ঢাকায় পৌঁছাবে। বিষয়টি মঙ্গলবার (৫ মে) মধ্যরাতে ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস নিশ্চিত করেছে।

দূতাবাস সূত্রে জানা যায়, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭ মে রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট EK 0220-এর মাধ্যমে প্রথমে মরদেহ দুবাই নেওয়া হবে। এরপর দুবাই থেকে EK 0582 ফ্লাইটে করে ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

পুরো প্রক্রিয়া মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের তত্ত্বাবধানে সম্পন্ন হচ্ছে। পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস সমন্বয় করছে।

এদিকে আজ বুধবার (৬ মে) দুপুর ২টায় ফ্লোরিডার টাম্পায় নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এতে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যদের পাশাপাশি পরিচিতজনরা অংশ নেবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭) ও নাহিদা সুলতানা বৃষ্টি (২৭) নিখোঁজ হন। পরদিন তাদের এক বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানালে তদন্ত শুরু হয়।

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করে পুলিশ। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, জিজ্ঞাসাবাদের পর ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকার কাছে একটি কালো আবর্জনার ব্যাগ থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুই শিক্ষার্থীর ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

যশোরের বেনাপোল সীমান্তে খড়ের মাঠে দেখা মিলল বিষধর রাসেল ভাইপার, এলাকায় সতর্কতা জারি

যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডে নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহ ৯ মে ঢাকায় পৌঁছাবে

আপডেট: ১২:৩৪:২৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬