০৫:০০ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

কুমিল্লার চান্দিনায় স্ত্রীকে ছিনিয়ে নিয়ে গণধর্ষণ: ৪ জন আটক

কুমিল্লার চান্দিনায় স্বামীর সঙ্গে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে এক গৃহবধূকে (২৬) তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (৩ মে) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মাইজখার ইউনিয়নে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন— চান্দিনা উপজেলার মাদারপুর গ্রামের মো. আশিক (৩১), কামারখোলা গ্রামের মেহেদী হাসান তারেক (২৪), মো. আরিফ (৩৪) ও মো. ইসমাইল (৩৭)।

ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বরুড়া উপজেলার ওই দম্পতি গত রোববার রাত ৯টার দিকে একটি ব্যাটারিচালিত অটোরিকশাযোগে চান্দিনার মাদারপুর গ্রামে এক আত্মীয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। রাত আনুমানিক ১০টার দিকে অটোরিকশাটি কামারখোলা গ্রামে পৌঁছালে ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়। অটোরিকশাটি রেখে তারা যখন পায়ে হেঁটে যাচ্ছিলেন, তখন মোটরসাইকেলে আসা তিন যুবক তাদের পথরোধ করে।

ভুক্তভোগীর স্বামী জানান, যুবকরা তাদের গতিরোধ করে অশালীন আচরণ শুরু করে। পরে তারা ফোন করে আরও দুই সহযোগীকে ডেকে আনে। একপর্যায়ে স্বামীর কাছ থেকে স্ত্রীকে জোরপূর্বক টেনে-হিঁচড়ে পাশের একটি ভুট্টাক্ষেতে নিয়ে যায় তারা। স্বামীকে ভয় দেখিয়ে দূরে সরিয়ে দেওয়া হয়। এ সময় স্বামী কৌশলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে চান্দিনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে ওই নারীকে উদ্ধার করে।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) আতিকুর রহমান জানান, ওই সংঘবদ্ধ চক্রে মোট পাঁচজন জড়িত ছিল। তাদের মধ্যে দুইজন সরাসরি ধর্ষণের সাথে জড়িত এবং বাকিরা অপরাধ সংঘটনের অপেক্ষায় ছিল। পুলিশের তাৎক্ষণিক উপস্থিতিতে বাকিরা সফল হতে পারেনি। ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করা গেলেও একজন পালিয়ে গেছে।

এই ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ডাক্তারি পরীক্ষার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বাধিক পঠিত

যশোরে ফিলিং স্টেশনে আগুন: অকটেন আনলোডের সময় দগ্ধ শ্রমিক

কুমিল্লার চান্দিনায় স্ত্রীকে ছিনিয়ে নিয়ে গণধর্ষণ: ৪ জন আটক

আপডেট: ০৩:২৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬