০২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটগণনা শুরু, তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের দল টিভিকে এগিয়ে

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:২৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ৫৯৬

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গসহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা শুরু হয়েছে। স্থানীয় সময় সোমবার সকাল ৮টায় ভোটগণনা কার্যক্রম শুরু হয়।

প্রাথমিক ফলাফলে দক্ষিণী সুপারস্টার Thalapathy Vijay-এর নেতৃত্বাধীন দল তামিলগা ভেট্টি কাজাগাম (টিভিকে) উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছে।

সকাল থেকে ক্ষমতাসীন দল ডিএমকে এবং টিভিকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফলাফলে পরিবর্তন দেখা যায়।

স্থানীয় সময় সকাল ১০টা পর্যন্ত প্রাপ্ত ফল অনুযায়ী, টিভিকে এগিয়ে রয়েছে ১০৬টি আসনে। অন্যদিকে বর্তমান ক্ষমতাসীন দল ডিএমকে এগিয়ে রয়েছে ৫০টি আসনে। এছাড়া এআইএডিএমকে ৭৫টি আসনে এগিয়ে থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

এর আগে বিভিন্ন বুথফেরত জরিপে ডিএমকের জয়ী হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছিল। তবে কিছু জরিপ, বিশেষ করে জেভিসি এক্সিট পোলসহ কয়েকটি সমীক্ষায় এনডিএ জোট এবং টিভিকে’র ভালো ফলের ইঙ্গিত পাওয়া গিয়েছিল।

নির্বাচন কমিশনের কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই চলছে ভোটগণনা কার্যক্রম, যেখানে ফলাফল নিয়ে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা।

সর্বাধিক পঠিত

আজ বেনাপোল-পেট্রাপোল সীমান্তে রুপির দর বাড়ল, ১০০ টাকায় মিলছে ৭৯.২০ রুপি

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটগণনা শুরু, তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের দল টিভিকে এগিয়ে

আপডেট: ১১:২৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬