০৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

বাইক চু/রি করে পালাতে গিয়ে প্রা/ণ গেল জামায়াত নেতার ছেলের”

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৩৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ৫০৬

ঝিনাইদহে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার ঊনিশ মাইল এলাকায় একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।

নিহত ওবায়দুল্লাহ আল মাসুদ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও জামায়াত নেতা আতিয়ার রহমানের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকা থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের কর্মকর্তা রাসেল হোসেনের মোটরসাইকেলটি চুরি করে দ্রুত পালিয়ে যাচ্ছিলেন মাসুদ। পরে সদর উপজেলার ঊনিশ মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মোটরসাইকেলের মালিক রাসেল হোসেন জানান, তিনি পাগলাকানাই এলাকায় কোম্পানির টাকা সংগ্রহের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় হঠাৎ দেখতে পান, তার মোটরসাইকেলটি কেউ স্টার্ট করে নিয়ে পালাচ্ছে। তাৎক্ষণিকভাবে ধাওয়া করেও তাকে ধরতে পারেননি। পরে অন্য একটি মোটরসাইকেলে খোঁজাখুঁজি চালালেও চোরের সন্ধান হারিয়ে ফেলেন।

প্রায় আধা ঘণ্টা পর সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি নিশ্চিত হন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি তারই।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহতের কাছে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন জানান, দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। তবে তিনি মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত ছিলেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

সর্বাধিক পঠিত

পুলিশের পোশাক-লোগো পুরনো আদলে ফেরানোর চিন্তা সরকারের, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাইক চু/রি করে পালাতে গিয়ে প্রা/ণ গেল জামায়াত নেতার ছেলের”

আপডেট: ১১:৩৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬