০২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

শার্শা সীমান্তে বিজিবি’র অভিযান: বিপুল পরিমাণ মাদকজাতীয় সিরাপ উদ্ধার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:২৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ৫৮৯

নিজস্ব প্রতিবেদক, শার্শা**
যশোরের শার্শা উপজেলার অগ্রভূলাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৫ বোতল উইনিক্স (WINIX) এবং ৩৩ বোতল এসকাফ (ESKUF) সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, গত ৩ মে (২০২৬) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অগ্রভূলাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় একটি বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় এই ৪৮ বোতল মাদকজাতীয় সিরাপ জব্দ করেন। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ১৯,২০০/- (উনিশ হাজার দুইশত) টাকা।

২১ বিজিবি’র অধিনায়ক আরও জানান, সীমান্ত দিয়ে চোরাচালানী মালামাল ও মাদক পাচার রোধে দীর্ঘদিন ধরেই বিজিবি’র গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এই সফল অভিযান সম্পন্ন হয়েছে।

তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন যে, দেশের সীমান্ত এলাকায় মাদকসহ যেকোনো ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

আজ বেনাপোল-পেট্রাপোল সীমান্তে রুপির দর বাড়ল, ১০০ টাকায় মিলছে ৭৯.২০ রুপি

শার্শা সীমান্তে বিজিবি’র অভিযান: বিপুল পরিমাণ মাদকজাতীয় সিরাপ উদ্ধার

আপডেট: ১১:২৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬