ঘিবার কুলখানি অনুষ্ঠানে যুবদলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণ
নিজস্ব প্রতিবেদক,
শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ঘিবা গ্রামে ২১ জুন শুক্রবার মোঃ শিমুল হোসেন (২৩) এর কুলখানি অনুষ্ঠিত হয়। মরহুমের পিতা মোঃ গিয়াস উদ্দিন এর উদ্যোগে পারিবারিক পরিবেশে এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে মরহুম শিমুল হোসেনের আত্মার মাগফিরাত কামনায় অংশ নেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ইমদাদুল হক। এছাড়াও অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দল, পৌর যুবদল, কৃষক দল, শ্রমিক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর অংশগ্রহণে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। মিলাদ ও দোয়া মাহফিলে কুরআন তিলাওয়াত ও বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমের আত্মার শান্তি কামনা করা হয়।



























