০২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

দর্শনা রেলস্টেশনে স্বর্ণ পাচারচেষ্টা নস্যাৎ, বিজিবির হাতে আটক ১

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:২৪:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ৫০৬

চুয়াডাঙ্গার দর্শনা রেলস্টেশনে অবৈধভাবে ভারতে স্বর্ণ পাচারের সময় এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার মোট ওজন ১ কেজি ১৬৬ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৪৮ লাখ টাকা।

সোমবার (১৩ এপ্রিল) সকালে পরিচালিত এই অভিযানে আটক ব্যক্তির নাম আলমগীর খান (৫৫)। তিনি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা মোবারকপাড়া এলাকার বাসিন্দা এবং মৃত বাদল খানের ছেলে।

বিজিবি সূত্র জানায়, অবৈধভাবে স্বর্ণ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল দর্শনা রেলস্টেশন এলাকায় অবস্থান নেয়। এ সময় এক ব্যক্তি ভারতের দিকে যাওয়ার চেষ্টা করলে তাকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু তিনি সেই সংকেত অমান্য করে দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে।
পরে উপস্থিত লোকজনের সামনে তার দেহ তল্লাশি করা হলে কোমরে খাকি স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি প্যাকেট পাওয়া যায়। সেখান থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার মোট ওজন ১ কেজি ১৬৬ গ্রাম।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৪৮ লাখ টাকা। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা রাখা হবে।

সর্বাধিক পঠিত

দিনাজপুরে থানায় জিডি করতে গিয়ে লাঞ্ছিত সাংবাদিক: কলার ধরে লকআপে নেওয়ার চেষ্টার অভিযোগ

দর্শনা রেলস্টেশনে স্বর্ণ পাচারচেষ্টা নস্যাৎ, বিজিবির হাতে আটক ১

আপডেট: ০৩:২৪:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬