১১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬

যশোরে ট্রেন দুর্ঘটনায় অজ্ঞাত এক নারীর মৃত্যু

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:১৯:০৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ৫৪৯

যশোরের মুড়লি রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকাল আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রেললাইন পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত নারীর পরিচয় এখনো জানা যায়নি। তার পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানা গেছে।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সর্বাধিক পঠিত

রামিসা হত্যা মামলার রায় আজ, আদালতে আনা হয়েছে আসামি সোহেল-স্বপ্নাকে

যশোরে ট্রেন দুর্ঘটনায় অজ্ঞাত এক নারীর মৃত্যু

আপডেট: ০৩:১৯:০৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬