০৪:০৩ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

কুইন্স হাসপাতালে আইটি জালিয়াতি: আইটি ম্যানেজারের অভিযোগ, তদন্তে নামছে কর্তৃপক্ষ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১৭:১২ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ৫১২

যশোরের কুইন্স হাসপাতালের আইটি ম্যানেজার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অপপ্রচার এবং ডিজিটাল জালিয়াতির ঘটনায় আইনি পদক্ষেপ ও প্রশাসনিক তদন্ত শুরু হয়েছে। হাসপাতালের আইটি ম্যানেজার হাসান ইমাম শিমুল এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কুইন্স হাসপাতালের আইটি ম্যানেজার হাসান ইমাম শিমুল জানান, ভুয়া আইডি ব্যবহার করে অপপ্রচার এবং হাসপাতালের ভাবমূর্তি ক্ষুণ্ন করার বিষয়টি জানার পরই তারা দ্রুত পদক্ষেপ নিয়েছেন। তিনি বলেন, “আমরা ইতোমধ্যেই হাসপাতালের তত্ত্বাবধায়ক ও জেলা সিভিল সার্জনের কাছে বিস্তারিত অভিযোগ পেশ করেছি। পাশাপাশি সুষ্ঠু তদন্ত ও দোষীদের চিহ্নিত করতে থানায় একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।”
এদিকে, ডিজিটাল মাধ্যমে এই ধরনের বিভ্রান্তিকর কর্মকাণ্ডের বিষয়ে তীব্র নিন্দা জানিয়েছেন কুইন্স হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হুসাইন সাফায়েত। তিনি গণমাধ্যমকে জানান, বিষয়টি অত্যন্ত নিন্দনীয় এবং স্পর্শকাতর।

ঘটনার প্রাথমিক সত্যতা যাচাই ও বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারকে (আরএমও) দায়িত্ব দেওয়া হয়েছে।
আগামী জেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি গুরুত্বের সাথে উত্থাপন করা হবে বলে তত্ত্বাবধায়ক নিশ্চিত করেছেন।
পুরো বিষয়টি খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।
ডাক্তার হুসাইন সাফায়েত স্পষ্টভাবে জানিয়েছেন, “হাসপাতাল একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। এখানে কোনো ধরনের অন্যায় বা যড়যন্ত্র মেনে নেওয়া হবে না। তদন্তে যারা দোষী প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে; কাউকে ছাড় দেওয়া হবে না।”
উল্লেখ্য, সম্প্রতি যশোর জেলা যুবদলের সাবেক এক নেতার বিরুদ্ধে ফেসবুক লাইভে এসে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কুৎসা রটানোর অভিযোগে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে, যার ধারাবাহিকতায় এই প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে।

সর্বাধিক পঠিত

যশোরে বর্ণিল আয়োজনে পালিত হবে পহেলা বৈশাখ: জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

কুইন্স হাসপাতালে আইটি জালিয়াতি: আইটি ম্যানেজারের অভিযোগ, তদন্তে নামছে কর্তৃপক্ষ

আপডেট: ১১:১৭:১২ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬