০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

যশোরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ: এক যুবক নিহত, আহত ১

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৫৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ৫১৪

যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের জগহাটি বাজারে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাওন (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় মারফি (২০) নামে আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) রাত ৯টা ১৫ মিনিটের দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত শাওন (২১), পিতা- আবু বিশ্বাস। গ্রাম: আহসাননগর, যশোর সদর।
মারফি (২০), পিতা- মৃত লতিফ। গ্রাম: আহসাননগর, যশোর সদর।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাওন ও মারফি মোটরসাইকেল যোগে চৌগাছা থেকে দোগাছিয়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে জগহাটি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ১০ চাকার ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলটির সরাসরি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাওনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মারফিকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য একই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সাজিয়ালী পুলিশ ক্যাম্পের এসআই আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে ওই এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যানবাহন চলাচল স্বাভাবিক আছে। ঘাতক ট্রাক ও দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বাধিক পঠিত

যশোরে বর্ণিল আয়োজনে পালিত হবে পহেলা বৈশাখ: জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

যশোরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ: এক যুবক নিহত, আহত ১

আপডেট: ১০:৫৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬