০৫:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ভারতে পাচারের শিকার তরুণী দুই বছর পর বেনাপোল দিয়ে দেশে ফিরলেন

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৪৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ৫২৩

ভালো কাজের প্রলোভনে পড়ে ভারতে পাচারের শিকার হওয়া জাহনাবী আক্তার ওরফে রিমি আক্তার (২১) নামে এক বাংলাদেশি তরুণীকে দীর্ঘ দুই বছর পর বেনাপোল চেকপোস্ট দিয়ে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে। বুধবার (৭ এপ্রিল ২০২৬) দুপুরে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হরিদাসপুর ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) হয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করেন।
ফেরত আসা তরুণী বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের পাজাখোলা গ্রামের রফিকুল ইসলামের মেয়ে।

ভারতের ব্যুরো অব ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, রিমি ভারতে অবৈধভাবে অবস্থানকালে মুম্বাইয়ে অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশন থেকে ট্রাভেল পারমিট সংগ্রহ করেন। পরবর্তীতে ভারতের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) থেকে এক্সিট পারমিট ইস্যু করা হয়।
বুধবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি ও বিএসএফ) এবং ইমিগ্রেশন পুলিশের উপস্থিতিতে তাকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক সৈয়দ মোর্তজা জানান, সীমান্ত ও ইমিগ্রেশনের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, ওই তরুণীকে আইনি সহায়তা প্রদান ও পরিবারের কাছে হস্তান্তরের জন্য যশোর **’জাস্টিস অ্যান্ড কেয়ার’** নামক একটি মানবাধিকার সংস্থার জিম্মায় দেওয়া হয়েছে।
মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর ভলান্টিয়ার শফিকুল ইসলাম জানান, প্রায় দুই বছর আগে রিমি পাচারকারীদের খপ্পরে পড়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যান। পরবর্তীতে মুম্বাই পুলিশ তাকে উদ্ধারের পর একটি সেফ হোমে রাখে। দুই দেশের সরকারি দপ্তর ও মানবাধিকার সংস্থার দীর্ঘ প্রচেষ্টায় অবশেষে তাকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। সংস্থাটি তাকে প্রয়োজনীয় আইনি সহায়তা দিয়ে দ্রুত পরিবারের কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

সর্বাধিক পঠিত

সংরক্ষিত নারী আসনে ১৩ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ, জামায়াত-নেতৃত্বাধীন ১১ দলের ঘোষণা

ভারতে পাচারের শিকার তরুণী দুই বছর পর বেনাপোল দিয়ে দেশে ফিরলেন

আপডেট: ১০:৪৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬