০৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

শার্শায় ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ১

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:১৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • ৬৩৯

শার্শায় ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ১

যশোরের শার্শা উপজেলার নাভারণে ছুরিকাঘাতে সবুজ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত রাজু (২২) নামে এক যুবক যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে নাভারণের নেহা পেট্রোল পাম্পসংলগ্ন একটি মাটির রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত সবুজ যাদবপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে এবং আহত রাজু একই গ্রামের আহম্মেদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সবুজ, রাজু ও তাদের সঙ্গী কালু (৩৫) মাঠের দিকে যাওয়ার পথে অজ্ঞাত দুই যুবকের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে দুর্বৃত্তরা ছুরি দিয়ে অতর্কিত হামলা চালায়। সবুজ ও রাজু গুরুতর আহত হলে কালু পালিয়ে গিয়ে স্থানীয়দের খবর দেন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সবুজকে মৃত ঘোষণা করেন। রাজুকে সেখান থেকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়, বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

শার্শা থানার ওসি কেএম রবিউল ইসলাম জানান, হামলার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সর্বাধিক পঠিত

সৌদি আরবে কারাবন্দি সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শার্শায় ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ১

আপডেট: ১২:১৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫