০৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

অভয়নগরে চাঁদার দাবিতে জুটমিল মালিকের বাড়িতে ককটেল বিস্ফোরণ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৩৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫১২

যশোরের অভয়নগরে দাবিকৃত চাঁদা না দেওয়ায় রোমান জুটমিলের মালিক মোহাম্মদ আলীর বাসভবনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার নওয়াপাড়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে। তবে ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, একটি চিহ্নিত সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে জুটমিল মালিক মোহাম্মদ আলীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাকে ভয় দেখাতে এবং পরিবারের ওপর চাপ সৃষ্টি করতে গভীর রাতে এই হামলা চালানো হয়। বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মোহাম্মদ আলীর ভাইপো মোহাম্মদ সজীব গণমাধ্যমকে জানান, “গভীর রাতে বিকট শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। বাইরে বেরিয়ে দেখি চাচার বাড়ির ভেতরে ধোঁয়ার কুণ্ডলী। চাচা পরিবারসহ বর্তমানে ঢাকায় অবস্থান করায় বড় কোনো বিপদ হয়নি।”

খবর পেয়ে রাতেই অভয়নগর আর্মি ক্যাম্পের সদস্য এবং থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ ঘটনাস্থল থেকে জালের কাঠি, লাল টেপসহ বিস্ফোরিত ককটেলের বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

অভয়নগর থানার পরিদর্শক (ওসি তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, “একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন কর্মসূচি শেষে আমরা বিস্ফোরণের খবর পাই। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আলামত জব্দ করা হয়েছে। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখছি। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”
এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সর্বাধিক পঠিত

যশোরে চুরির অপবাদে মানসিক ভারসাম্যহীন শামীম হত্যা: অন্যতম আসামি ইসমাইল গ্রেফতার

অভয়নগরে চাঁদার দাবিতে জুটমিল মালিকের বাড়িতে ককটেল বিস্ফোরণ

আপডেট: ০৩:৩৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬