০৭:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

বেনাপোল সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ মাদক ও শাড়ি জব্দ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৩৮:১৩ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫২২

যশোরের বেনাপোল সীমান্তের আন্দুলিয়া ও হিজলী এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৩১ জানুয়ারি) দিনব্যাপী পরিচালিত এসব অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল সদৃশ সিরাপ ও ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ আন্দুলিয়া ও হিজলী বিওপি এবং বেনাপোল আইসিপির বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে চোরাকারবারীদের ফেলে যাওয়া বিপুল পরিমাণ উইনসেরেক্স (WINCEREX) কফ সিরাপ এবং নামীদামি ভারতীয় শাড়ি জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, একদিনের এই অভিযানে আটককৃত মাদক ও শাড়ির বাজারমূল্য আনুমানিক ২ লাখ ৬১ হাজার ৮০০ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তিনি বলেন,”দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালান চক্রকে চিহ্নিত করে তাদের আটকের জন্য বিশেষ গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানে আমরা সাফল্য পাচ্ছি। সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এই কঠোর অবস্থান আগামীতেও বজায় থাকবে।”
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন তৎপরতায় সীমান্ত এলাকায় চোরাকারবারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে এই অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

সর্বাধিক পঠিত

এক দিনেই দুই দফা ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ:

বেনাপোল সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ মাদক ও শাড়ি জব্দ

আপডেট: ০৪:৩৮:১৩ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬