০৯:৩১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

বেনাপোলে হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর উদ্যোগে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৩৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৩২

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১৯৫২ সালের ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং ৯২৫)। শনিবার সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে সকাল সাড়ে ৮টার দিকে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সাধারণ সম্পাদক সহিদ আলীর নেতৃত্বে শ্রমিকরা এক শোভাযাত্রা সহকারে শহীদ মিনারে পৌঁছান এবং পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণ করেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের সাবেক ধানের শীষের প্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন।
পুষ্পঅর্পণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন:তবিবুর রহমান তবি, ভারপ্রাপ্ত সভাপতি, হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫।
রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক। আব্দুল মজিদ ও জিয়াউর রহমান, সহ-সাধারণ সম্পাদক। ইদ্রিস আলী (ডাক্তার), সহ-সাংগঠনিক সম্পাদক। সবুজ হোসেন, কোষাধ্যক্ষ এবং কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান।
এছাড়া ট্রাক শ্রমিক ইউনিয়ন ২৪০৬-এর সভাপতি ইয়াকুব আলি, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ ৯২৫ হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের বিপুল সংখ্যক সাধারণ শ্রমিক এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে নেতৃবৃন্দ বলেন, “ভাষা আন্দোলনের চেতনা বাঙালির জাতীয় জীবনের মূল প্রেরণা। মাতৃভাষার মর্যাদা রক্ষায় শহীদরা যে আত্মত্যাগ করেছেন, বাঙালি জাতি তা চিরকাল বিনম্র শ্রদ্ধায় স্মরণ করবে।”
শ্রমিক নেতাদের মতে, একুশের চেতনাকে বুকে ধারণ করেই দেশের অর্থনৈতিক চালিকাশক্তি এই বন্দরের উন্নয়ন ও শ্রমিকদের অধিকার আদায়ের লড়াই অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

বেনাপোলে হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর উদ্যোগে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

আপডেট: ০২:৩৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬