১২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

শার্শায় ৩০ মামলার আসামি আইনাল গ্রেফতার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:১৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • ১০১৩

শার্শায় ৩০ মামলার আসামি মোঃ আইনাল গ্রেফতার

মোঃ মোস্তাফিজুর:যশোরের শার্শা উপজেলায় ৩০টি মামলার পলাতক আসামি মোঃ আইনালকে গ্রেফতার করেছে শার্শা থানা পুলিশ। তিনি একাধিক জালিয়াতি মামলার আসামি এবং আদালতের রায়ে ১ বছরের সাজাপ্রাপ্ত ছিলেন।

শার্শা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে মোঃ আইনালকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন এবং এলাকায় বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “মোঃ আইনাল একজন চিহ্নিত প্রতারক। তার বিরুদ্ধে থানায় ৩০টি মামলা রয়েছে। আমরা দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিলাম। শেষ পর্যন্ত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হই।”

আসামিকে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে। পুলিশের এই সাফল্যে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং স্থানীয় জনগণ পুলিশের এ ধরনের কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছে।

সর্বাধিক পঠিত

যশোরে পূর্ব শত্রুতার জেরে শিশুসহ চারজনকে মারধর, চাকুর আঘাতে আহত শিশু

শার্শায় ৩০ মামলার আসামি আইনাল গ্রেফতার

আপডেট: ০৩:১৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫