০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

যশোর জেনারেল হাসপাতালে সরকারি ওষুধসহ স্বেচ্ছাসেবক আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৫২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ৫৭৮

মহিলা ওয়ার্ডের সামনে গ্যাসের ট্যাবলেট ওপ্যারাসিটামল উদ্ধার; তদন্তের নির্দেশ
যশোর, ২৭ অক্টোবর (সোমবার): যশোর জেনারেল হাসপাতাল থেকে সরকারি ওষুধ পাচারের চেষ্টার অভিযোগে এক স্বেচ্ছাসেবককে আটক করেছে জনতা। রোববার (২৬ অক্টোবর) দুপুর ১টার দিকে হাসপাতালের তৃতীয় তলায় মহিলা মেডিসিন ওয়ার্ডের সামনে এই ঘটনা ঘটে।
আটককৃত স্বেচ্ছাসেবকের নাম আইয়ুব (৪৫)। তিনি ঝিকরগাছা উপজেলার মাগুরা অমৃতবাজারের মৃত বজলুর রহমানের ছেলে এবং বর্তমানে যশোরের ঘোপ নওপাড়া রোডে বসবাস করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওষুধসহ আইয়ুবকে হাতেনাতে আটক করার পর জনতা তার নিকট থেকে ৬০ পিস গ্যাসের ট্যাবলেট (ইসোমিপ্রাজল) এবং ৪০ পিস প্যারাসিটামল উদ্ধার করে। সরকারি এসব ওষুধ তিনি হাসপাতাল থেকে বাইরে পাচারের চেষ্টা করছিলেন বলে অভিযোগ ওঠে।
ঘটনার পর আটক স্বেচ্ছাসেবক ও উদ্ধারকৃত ওষুধসমূহ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) জনাব বজলুর রহমান টুলু-এর নিকট হস্তান্তর করা হয়।
এ বিষয়ে আরএমও টুলু জানান, “ঘটনাটি গুরুতর। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখব এবং আইন অনুযায়ী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়রা বলছেন, কেবল এই স্বেচ্ছাসেবক নয়, হাসপাতালের সরকারি ওষুধ বাইরে পাচারের এই চক্রের সঙ্গে হাসপাতালের আর কোনো কর্মচারী বা বহিরাগত জড়িত কিনা, তা খতিয়ে দেখতে একটি পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত।

সর্বাধিক পঠিত

বীর মুক্তিযোদ্ধা রবিউল আলমের ৭৬তম জন্মবার্ষিকী উদযাপন, যশোর প্রেসক্লাবে বর্ণাঢ্য অনুষ্ঠান

যশোর জেনারেল হাসপাতালে সরকারি ওষুধসহ স্বেচ্ছাসেবক আটক

আপডেট: ১০:৫২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫