যশোর শহরের চাঁচড়া রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক কারবারি আব্দুস সাত্তারকে ৩২ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক আব্দুস সাত্তার মৃত আব্দুল মজিদের ছেলে।
চাঁচড়া ফাঁড়ির উপ-পরিদর্শক সবুজ গাজী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আব্দুস সাত্তারকে আটক করা হয় এবং তার দেখানো মতে ঘর থেকে ৩২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরপর রাতেই তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় এবং শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।
পুলিশ আরও জানায়, আটক আব্দুস সাত্তার এলাকার চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে ইতোপূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।
০৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
শিরোনাম:
যশোরে ৩২ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি সাত্তার গ্রেপ্তার
-
নিউজ ডেস্ক - আপডেট: ১১:৩৩:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
- ৫৬৪
সর্বাধিক পঠিত


























