০৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত অন্তত ১২

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:১১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • ৫৭৯

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সাপমারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে গিয়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (১৭ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের সাপমারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— দীঘিনালার কবাখালি এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক ও অনিল চাকমা।
আহতদের মধ্যে মো. রাইদুল ইসলাম (৩০), মো. আতাউর রহমান (৬১), শাহানা বেগম (৫০), সুপর্ণা চাকমা (৩), রেহানা চাকমা (৩০) ও মনি চাকমাসহ (১৮) মোট ১২ জনকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙ্গামাটির বাঘাইছড়ি থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ‘শান্তি পরিবহন’ নামের একটি বাস সাপমারা এলাকায় পুলিশ চেকপোস্ট পার হওয়ার পরই নিয়ন্ত্রণ হারায়। বাসটি সড়কের পাশে উল্টে গেলে ঘটনাস্থলেই দুইজন মারা যান এবং ১০ থেকে ১২ জন যাত্রী আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।
মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং ঘটনাস্থলেই দুইজন নিহত হন। তিনি আরও বলেন, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং পরে বিস্তারিত জানানো হবে।
স্থানীয়রা ধারণা করছেন, উল্টে যাওয়া বাসটির নিচে আরও যাত্রী আটকা পড়ে থাকতে পারেন। ফায়ার সার্ভিস কর্মীরা বর্তমানে বাসটি সরানোর কাজ করছেন।

সর্বাধিক পঠিত

হাইকোর্টের ৩ মাসের সময়, তবুও চৌগাছা কাচার বাজার দখলের অভিযোগ

খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত অন্তত ১২

আপডেট: ০৬:১১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫