পাকিস্তানের সামরিক বাহিনী খাইবার পাখতুনখোয়া প্রদেশে ধারাবাহিক অভিযান চালিয়ে ‘ভারত-সমর্থিত’ ৩৪ জন সন্ত্রাসীকে হত্যা করেছে। নিহত এই সন্ত্রাসীরা ‘ফিতনা আল-খাওয়ারিজ’-এর সদস্য বলে জানিয়েছে পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)।
বৃহস্পতিবার আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, গত ১৩ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তান এবং বান্নু জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী এই অভিযানগুলো চালায়।
আইএসপিআর-এর ভাষ্য অনুযায়ী, প্রথম অভিযানটি চালানো হয় উত্তর ওয়াজিরিস্তানের স্পিনওয়াম এলাকায়। সেখানে সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে নিরাপত্তা বাহিনী কার্যকর হামলা চালায়। তীব্র গোলাগুলির পর এই অভিযানে ১৮ জন সন্ত্রাসী নিহত হয়।
দ্বিতীয় অভিযানটি সংঘটিত হয় দক্ষিণ ওয়াজিরিস্তানে। পাকিস্তানি সেনাবাহিনীর দাবি, সেখানে আরও আটজন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে।
একইভাবে, বান্নু জেলায় পরিচালিত তৃতীয় অভিযানেও আরও আটজন সন্ত্রাসী নিহত হয়েছে বলে আইএসপিআর জানিয়েছে।
সামরিক বাহিনী আরও জানায়, এই ধারাবাহিক অভিযানে মোট ৩৪ জন ‘ভারত-সমর্থিত’ সন্ত্রাসীকে নির্মূল করা হয়েছে।
০৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
শিরোনাম:
পাক সামরিক বাহিনীর অভিযানে ‘ভারত-সমর্থিত’ ৩৪ সন্ত্রাসী নিহত
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৬:১৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
- ৫৬১
সর্বাধিক পঠিত


























