১২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

যশোরে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ৫

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:১৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ৫৭৬

যশোরের সদর উপজেলার ডাকাতিয়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষে চঞ্চল গাজী (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের আরও ৫ জন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) সকাল ১১টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, তুচ্ছ কোনো বিষয় নিয়ে ডাকাতিয়া গ্রামের দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়, যা দ্রুতই সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে চঞ্চল গাজী গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ*ত ঘোষণা করেন।
সংঘর্ষে আহত হয়েছেন উভয় পক্ষের আরও ৫ জন। তাদের যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যশোর কোতোয়ালি থানার পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে হেফাজতে নিয়েছে। এলাকায় বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে।

সর্বাধিক পঠিত

ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে নুরুজ্জামান লিটনের সঙ্গে বাগআঁচড়া বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

যশোরে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ৫

আপডেট: ০১:১৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫